৪০ হাদীস: সামাজিক শক্তি অর্জন
350 Tk
৪০ হাদীস : সামাজিক শক্তি অর্জন বই সম্পর্কে আলোকপাত:
যারা ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিসম করতে চান, নিজ নিজ এলাকা বা শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও দাওয়াতী কার্যক্রম করতে চান, তারা প্রায়ই একটা শূন্যতা অনুভব করেন। কীভাবে কাজ দাঁড় করাতে হবে, কোন নীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে—এমন অনেক বিষয় নিয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তি কাজ করে। এটা স্বাভাবিক। এই বইটা সেই শূন্যতা পূরণের একটা প্রচেষ্টা। প্রায় তিন বছরের দীর্ঘ এক সফরের পর, নানা চড়াই-উতরাই পেরিয়ে, বইটা শেষ পর্যন্ত প্রকাশিত হলো। আলহামদুলিল্লাহ। এই বইয়ের ফোকাস দ্বৈত।
প্রথমত, লেখক হাদীসের আলোকে সেইসব ইসলামী নীতি ও শিক্ষার ওপর আলোচনা করেছেন, যেগুলোর ওপর ভিত্তি করে এ ধরনের সামাজিক কার্যক্রম দাঁড় করানো প্রয়োজন।
দ্বিতীয়ত, এবং সম্ভবত সমান গুরুত্বপূর্ণ, বইটিতে প্রাসঙ্গিক প্রায়োগিক (practical) দিকনির্দেশনা যুক্ত করা হয়েছে। মূলত বিভিন্ন ওয়ার্কশপে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসেছে, বা যেসব ক্ষেত্রে অস্পষ্টতা সবচেয়ে বেশি বলে মনে হয়েছে, Enamul Hossain Shaon সেগুলোর সমাধান এখানে তুলে ধরেছে। যারা শূন্য থেকে কাজ শুরু করতে চান, নিজ এলাকায় হোক বা ইউনিভার্সিটিতে, তাদের জন্য এই বইটা এবং Activism Lab -এর সাইটের ম্যাটেরিয়াল মিলে ইন শা আল্লাহ একটি পূর্ণাঙ্গ গাইড হিসেবে কাজ করবে।
দুটো বিষয় এখানে স্পষ্ট করা দরকার: প্রথমত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীস ব্যাপক অর্থবোধক। এখানে যে হাদীসগুলো আনা হয়েছে সেগুলোর ব্যাখ্যা, প্রেক্ষাপট ও শিক্ষা নিয়ে শত শত বছর ধরে আলিমগণ বিস্তারিত আলোচনা করেছেন। হাদিসের শিক্ষা সম্পর্কে সামগ্রিকভাবে জানার জন্য সেগুলোর কোন বিকল্প নেই। এই বই হাদীসের ব্যাখ্যাগ্রন্থ না। বরং, পূর্ববর্তী আলিমগণের আলোচনার ওপর ভিত্তি করে, বর্তমান প্রেক্ষাপটে সংগঠিতভাবে কাজ করার ক্ষেত্রে হাদীস থেকে কী কী শিক্ষা নেওয়া যেতে পারে, কেবল সেটুকুই এখানে সংকলিত হয়েছে।
দ্বিতীয়ত, এ ধরনের আলোচনায় প্রায়ই সময় বা প্রেক্ষাপটের সাথে খাপ খাওয়াতে গিয়ে এমন সব ‘আধুনিক’ ব্যাখ্যা চলে আসে, যা শরীয়াহর সীমানা ও দ্বীনের শিক্ষার সাথে সাংঘর্ষিক। এই বইতে যেন এমন কিছু না থাকে, তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
আল্লাহ এই প্রচেষ্টাকে কবুল করুন। ভুলত্রুটি ক্ষমা করে দিন। এই কাজ থেকে সকলকে উপকৃত হবার তাউফীক দিন।
= আসিফ আদনান
━━━━━━━━━━━━━━━━━━━
📚 আপনার কপি সংগ্রহ করতে চান?
তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন আল-আমিন পাবলিকেশন-এ।
👉 ফেসবুক পেইজ: Al Amin publication bd
👉 WhatsApp: 01340080315
🌐 ভিজিট করতে পারেন আল-আমিন পাবলিকেশন-এর ওয়েবসাইট
Terms & Condition
Add a Review
Related Products
Free Delivery
On all order above BDT 5000
Easy 7 days return
7 days Easy return Guaranty
International Warranty
1 year official warranty
100% secure checkout
COD/Mobile banking/visa
(0) Relative Product